Friday, September 30, 2022

বরুড়ায় শারদীয় দূর্গা উৎসবে এস কিউ গ্রুপের আর্থিক অনুদান বিতরণ

বরুড়ায় শারদীয় দূর্গা উৎসবে ৮৮-টি পূজা মন্ডপে এস কিউ গ্রুপের আর্থিক অনুদান বিতরণ

মাওঃ আমিনুল ইসলাম ভুঁইয়া: বরুড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৮৮-টি পূজামন্ডপে সকল সনাতন ধর্মাবলম্বীদের কে এস কিউ গ্রুপ ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন (শামীম)'র পক্ষ থেকে সকল পূজা মন্ডপে আর্থিক অনুদান নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৩০শে সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটায় এস কিউ ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ তোফায়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রনালয়ের যুগ্মসচিব ও বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি বাবু মনিন্দ্র কিশোর মজুমদার।

এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারন সম্পাদক আবদুস সামাদ, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুজ্জামান, বরুড়া নৃসিংহদেব ও জগন্নাথদেব বাড়ি মন্দির কমিটির সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, বরুড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ তপন ভৌমিক, বরুড়া নৃসিংহদেব ও জগন্নাথদেব বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু সুদর্শন ভদ্র, বরুড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার তপন বণিক

এস কিউ গ্ৰুপের অফিসার মুকুল আহমেদ, আক্তার হোসেন পাটোয়ারী, এস কিউ ফাউন্ডেশন বরুড়া পৌরসভার সমন্বয় মাওঃ আমিনুল ইসলাম ভুঁইয়া, সদস্য আমিনুল ইসলাম দেওয়া, ঝলম ইউনিয়নের সমন্বয়ক এমদাদুল হক রিয়াজ সহ বিভিন্ন ইউনিয়নে এস কিউ ফাউন্ডেশন সদস্য বৃন্দ

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবু তাপস লাল দত্ত।
এদিন বরুড়ার ৮৮টি পূজা মন্ডপে নগদ সাত -হাজার, পাঁচশত টাকা করে প্রদান করেন।
বক্তারা বলেন পূজার শরুর আগের দিন এইভাবে এক সাথে সকল পূজামন্ডপে নগদ অর্থ প্রদান নজিরবিহীন, এস.কিউ গ্রুপ ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম সাহেবের ভূয়সী প্রশংসা করেন।

Thursday, August 25, 2022

ইসলামী ছাত্র খেলাফত চান্দিনা উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র খেলাফত চান্দিনা উপজেলা শাখার কাউন্সিল সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে ।

আমিনুল ইসলাম ||

ইসলামী ছাত্র খেলাফত কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত কাউন্সিলে মোঃ জয়নুল আবেদীন কে সভাপতি ও তানভীরুল ইসলাম খান কে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আজ ২৫ আগস্ট চান্দিনা পৌরসভাস্হ একটি মাদ্রাসা হলরুমে ইসলামী ছাত্র খেলাফত চান্দিনা উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে মুহাম্মদ আবু বকর খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আবুল হাসিম শাহী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি ও চান্দিনা উপজেলা শাখা ছাত্র খেলাফতের সাবেক সভাপতি এনামুল হাসান ফরহাদ

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন (রাতুল) কেন্দ্রীয় অর্থ সম্পাদক হোসাইন আহমদ,ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দীন শিবলী। আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র খেলাফত চান্দিনা উপজেলা শাখার সহ সভাপতি আল আমীন বসন্তপুরী, সহ সভাপতি ইমরান হোসাইন, সহ সভাপতি নুরুল আমীন, সহকারী সেক্রেটারি জামিল হাসান,
অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক বেলাল হুসাইন আসমানী, সহকারী প্রচার সম্পাদক সায়েম আহমেদ রাজী, 

মাওঃ সোলাইমান,কামরুল ইসলাম মাহমুদী,রিয়াজুল ইসলাম প্রমুখ দায়িত্বশীল বৃন্দ। 

Sunday, August 21, 2022

প্রশ্ন জাগে: শেখ আশরাফুল ইসলাম

ছবিঃ বরুড়া টোয়েন্টিফোর
প্রশ্ন জাগে

শেখ আশরাফুল ইসলাম
দেখা দিয়েছে জাতিতে অভাব পরিবর্তিত হয়েছে কি স্বভাব, রয়ে গেল অভাব আর অভাব। যারা বাড়িয়ে দ্রব্য দাম নিজ বাড়িয়ে করবে নাম! তাদের যে এটাই কর্ম কাম। তাদের এই গুটিতো চাল জাতির করেছে আজ এই হাল! কে হয়ে দ্বারাবে তার ঢাল!!
তারাই সমাজের দাবা নল খেলছে তারা নানা ছলে ছল, তাদের কর্ম না করলে দেখাবে বল... তাদের এই হিংসাক্তক ছায়া কারো জন্য করে না মায়া,
জাতি হয়ে চলে অপায়া। ভালই খেলছে তারা গুটিতো চাল দিয়ে তারা, নিরীহ পড়ছে মারা। প্রশ্ন জাগে আমার মনে ওরা, আসলেই কি তারা! নাকি ওরা আসলেই কারা!

Friday, August 19, 2022

মিথ্যা চিত্রে নিরীহ: শেখ আশরাফুল ইসলাম

মিথ্যা চিত্রে নিরীহ

শেখ আশরাফুল ইসলাম
---------------------------
আজকে আমাকে আড়ষ্ট পিষ্ট করে ধরেছে
মেঘের অবয়ব সম্বলিত দেহ-

ছাড়তে চাইনি আমাকে করুণ পরিণতি আমার!
মায়ার কঙ্কাল দেহ শুধু পৃথিবী পৃষ্টে আবদ্ধ।

চেতনা আজ সদা জাগরূপ - প্রয়োগে নেই অনুরূপ।

কলঙ্কের হাত ছানিতে নিথর দেহ -
এটি আমার কলঙ্ক নয় সমাজের মিথ্যা চিত্রের নিরীহ মানুষ!

Wednesday, August 17, 2022

'আহত' বরুড়া পৌরসভা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাকে দেখতে গেলেন তার সহকর্মীরা

বরুড়া পৌরসভা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা আহত হেলাল উদ্দিন ভূঁইয়াকে দেখতে গেলেন তার সহকর্মীরা

মো: শাহ জালাল ||

গত বৃহস্পতিবার বরুড়া পৌরসভা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মো: হেলাল উদ্দিন ভূঁইয়া অফিসিয়াল কাজে রওয়ানা হয়ে পুরান কাদবা রোডে গাড়ী এক্সিডেন্ট করে গুরুতর আহত হন। আহত কর্মকর্তা হেলাল উদ্দিন ভূঁইয়া বর্তমানে চিকিৎসারত অবস্থায় আছেন তার বাসায়। আজ ১৭ আগস্ট রোজ বুধবার তার চিকিৎসার খবরা খবর নেওয়ার জন্য বরুড়া পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীগন তাকে দেখতে আসেন।

এই সময় উপস্থিত ছিলেন পৌরসভা হিসাবরক্ষক কর্মকর্তা মো: মিজানুর রহমান,পৌর নির্বাহী কর্মকর্তা মো: মহসিন খান,প্রধান প্রকৌশলী মো: আমীনুল ইসলাম,উপসহকারি প্রকৌশলী মো: আলমগীর হোসেন,প্রধান সহকারি মো: ছগির হোসেন,কর কর্মকর্তা মো: মনিরুজ্জামান,বাজার পরিদর্শক মো: শাহজাহান হোসেন,সাবেক সেনাসদস্য মো: শাহ জালাল প্রমূখ।

আহত মো: হেলাল উদ্দিন ভূঁইয়া পৌরসভা চট্রগ্রাম বিভাগের(বিএপিএস) এসোসিয়াশনের ধর্মবিষয়ক সম্পাদক,বাংলাদেশ টিকাদান কারী এসোসিয়াশেনের সাংগঠনিক সম্পাদক,বরুড়া পৌরসভা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা।তার পরিবার তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে  দো’আ চেয়েছে।

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কুমিল্লা জেলা তরিকত ফেডারেশনের সদস্য সচিব আবুল কালাম আজাদ

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কুমিল্লা জেলা তরিকত ফেডারেশনের সদস্য সচিব আবুল কালাম আজাদ

মো: শাহ জালাল ||

কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছু
কে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা– ঠিক সেরকম একজন বরুড়া পৌরসভা ৫নং ওয়ার্ডের অতি পরিচিত ও জনপ্রিয় নাম মো: আবুল কালাম আজাদ। তিনি বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা জেলা শাখার সদস্যসচিব  এবং বরুড়া বাজার জুয়েলারী মালিক সমিতির সভাপতি।

তিনি একাধারে রাজনীতিবিদ,ব্যবসায়ী, সমাজসেবক।বহুগুণে গুণান্বিত এ মানুষটি যুব সমাজের পথ পদর্শক। মানুষের কাছে খুব জনপ্রিয়। তিনি একজন মানবতাবাদী ও ক্রীড়াবিদ হিসেবেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

জন্মদিনের প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছা বার্তায় সিক্ত আবুল কালাম আজাদ।স্বজন, বন্ধু, কর্মী, ছোট ভাই আর শুভাকাঙ্ক্ষীদের কাছে আবুল কালাম আজাদের জন্মদিন মানেই বিশেষ কিছু।

চলুন দেখে নেয়া যাক এই মানুষটির জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বার্তায় কে কি লিখেছে-

বরুড়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়ার সহকারি সচিব মো: মাজারুল ইসলাম লিখেছেন শুভ জন্মদিন কালাম সাহেব।আপনার দীর্ঘায়ু কামনা করছি।

বরুড়া আসনের সংসদ সদস্য, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি  নাসিমুল আলম চৌধুরী এমপি মহোদয়  জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

বেকী প্রবাসী ফোরাম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সেনাসদস্য মো: শাহ জালাল লিখেছেন,শুভ জন্মদিন বন্ধু তোমার জন্য দোয়া থাকলো।তুমি বেঁচে থাকু মানুষের ভালোবাসার সমুদ্রে আমরা এমনটা আশাকরি!!

বরুড়া রেমিটেন্স যুদ্ধা সংগঠনের আহ্বায়ক নূরউদ্দিন খন্দকার স্বপন লিখেন,আবুল কালাম ভাইয়ের জন্মদিনে আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি। আপনার উজ্জ্বল ভবিষ্যতের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।।

রক্তঋন প্রবাসী ফোরামের সভাপতি গাজী অহিদুর ইসলাম লিখেছেন,শুভ জন্মদিন ভাই।

মহান আল্লাহ আপনাকে সুস্থও ভাল রাখুক।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা তাপস সরকার লিখেছেন, শুভ জন্মদিন 

সৃষ্টিকর্তা তোমাকে আমাদের মাঝে সুস্থ ভাবে বাচিয়ে রাখুক এই কামনা করি সবসময়॥

রক্তঋন প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিখেছেন,শুভ জন্মদিন 

প্রিয় ভাই Abul Kalam Azad 

অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা অবিরাম।

এছাড়া বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবন্দসহ  তার বহু শুভকাঙ্খি জন্মদিনের বার্তা পাঠিয়েছেন, সবাই আশাবাদী শুধু তরিকত নেতা নয়, ব্যাক্তিগত জীবনেও তিনি সবার পাশেই আছেন এবং এভাবেই থাকবেন সারাজীবন।

Sunday, August 7, 2022

লাকসামে কলেজ অধ‍্যক্ষের বিরুদ্ধে পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন


লাকসামে কলেজ অধ‍্যক্ষের বিরুদ্ধে পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন 


লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

লাকসাম মডেল কলেজের অধ‍্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কলেজ পরিচালক কমিটির সভাপতি। 

৬ আগষ্ট শনিবার বিকেলে লাকসাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, লাকসাম মডেল কলেজ পরিচালনা কমিটির সভাপতি খোদেজা বেগম লীনা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৯৪ সালে লাকসাম রেলওয়ে জংশনের পাশে একটি এনজিও সংস্থার নামে নামকরণ করে ব্রাড মহিলা কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান করেন তিনি এবং তার স্বামী। পরবর্তীতে তিনি এবং তার স্বামী বীরমুক্তিযোদ্ধা অধ‍্যক্ষ বশির আহমেদ ১৯৯৫ সালে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রুরাল এসোসিয়েশন ফর ডেভেলপমেন্টকে (ব্রাড) ১০৬ শতক জমি দান করেন। ব্রাডের অর্থায়নে ওই কলেজটি দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। পরবর্তীকালে তৎকালীন সংসদ সদস্য বর্তমান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম ও কলেজ প্রতিষ্ঠাতা বশির আহমেদের ঐকান্তিক প্রচেষ্টায় ২০০১ সালে কলেজটি এমপিও ভুক্ত হয়। কিন্তু সরকার পরিবর্তনের পরপরই ব্রাড কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। ব্রাড কলেজের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা তৎকালীন ফেনী ফুলগাজী সরকারি কলেজের অধ‍্যক্ষ বীরমুক্তিযোদ্ধা বশির আহমেদের বিরুদ্ধে হয়রানিমূলক একাধিক মামলা করে তাকে বিতাড়িত করার চেষ্টা করে বিএনপি জায়াতচক্র। নাম পরিবর্তন করে ব্রাড মডেল কলেজ করা হয়। ২০০৫ সাল পর্যন্ত ব্রাড কলেজ হিসেবে কলেজটি পরিচালিত হয়ে আসলেও আমাদের দানকৃত ব্রাডের জমি দখল ও আত্মসাৎ করতে পরবর্তীতে লাকসাম মডেল কলেজ নামে আবারও নাম পরিবর্তন করে ওই কুচক্রীমহল। ওই কুচক্রীমহলের হোতা কলেজের অধ‍্যক্ষ আবু তাহের নিজ ক্ষমতাবলে শুরু করেন বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা। যার ফলে কলেজটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কলেজের নাম পরিবর্তন নিয়ে ২০০৬ সালে আমরা মহামান্য হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করি। এনিয়ে মহামান্য হাইকোর্টে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা বীরমুক্তিযোদ্ধা বশির আহমেদের মৃত্যুর পর কলেজ পরিচালনার জন‍্য ব্রাডের একটি আবেদনের প্রেক্ষিতে চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড আমাকে সভাপতি করে সাত সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি অনুমোদন করেন। কলেজ অধ‍্যক্ষ কমিটির কোন অনুমতি ছাড়াই স্বেচ্ছাচারিতার মাধ‍্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিভিন্ন অসদাচরণের কারণে অধ‍্যক্ষ আবু তাহেরকে নোটিশ করা হলেও তিনি কোন জবাব দাখিল না করায় গত ৪ জুলাই অধ‍্যক্ষ আবু তাহেরকে সাময়িক বরখাস্ত করে ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ‍্যাপক সালমা জাহান চৌধুরীকে ভারপ্রাপ্ত অধ‍্যক্ষের দায়িত্ব দেয়া হয়। সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় গত ২ আগষ্ট অধ‍্যক্ষ আবু তাহের কমিটির কাউকে না জানিয়ে তার বিদায় অনুষ্ঠানে বেআইনিভাবে অন‍্য একজনকে ভারপ্রাপ্ত অধ‍্যক্ষের দায়িত্ব দিয়ে কর্মস্থল ত‍্যাগ করেন। তবে তিনি এ যাবৎকালে কলেজের আয় ব‍্যয়, অডিট রিপোর্ট, দান অনুদানের কোন কিছুই কলেজ পরিচালনা কমিটির কাছে দাখিল করেননি। যা কলেজ পরিচালনার ক্ষেত্রে বিধিবহির্ভূত। 

ব্রাড কলেজের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা বীরমুক্তিযোদ্ধা মরহুম বশির আহমেদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ‍্যে এবং বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন‍্য ও কলেজের নিয়ম শৃংখলা ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলনের মাধ‍্যমে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।