Sunday, April 10, 2022

বরুড়ায় ফ্রেন্ডস্ ব্লাড ব্যাংকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ছবিঃ মোঃ শাহ জালাল
বরুড়ায় ফ্রেন্ডস্ ব্লাড ব্যাংকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মোঃ শাহজালাল বরুড়া প্রতিনিধিঃ আল্লাহর সন্তুষ্টি মুমিনের জীবনের লক্ষ্য। আনুগত্যে আল্লাহ সন্তুষ্ট হন। তাই মুমিনেরা ইবাদতে আনন্দ লাভ করেন। মহানবী (সা.) বলেছেন, রোজাদারের জন্য দুটি খুশি; একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়।আল্লাহ তাআলার নির্দেশ- তোমরা সন্ধ্যা পর্যন্ত সিয়াম পূর্ণ করো।

গতকাল শনিবার (৯ এপ্রিল) কুমিল্লা বরুড়া স্থানীয় সুলতানপুর মধ্যপাড়া হাজী আব্দুল আলী নূরাণী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ফ্রেন্ডস্ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মাসুদ মিয়াজীর সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক মো: ইউনুস এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: মো: ইকবাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন শাকপুর ফাজিল(বি,এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আনোয়ার হোসাইন ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মো: ইব্রাহিম খলিল। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ ব্লাড ব্যাংক প্রবাসী ফোরাম এর উপদেষ্টা,বেকী প্রবাসী ফোরাম এর প্রতিষ্ঠাতা সাবেক সেনাসদস্য মো: শাহ জালাল।ফ্রেন্ডস্ ব্লাড ব্যাংকের উপদেষ্টা মো: আমজাদ হোসেন,ফ্রেন্ডস্ ব্লাড ব্যাংকের সভাপতি শফিউর রহমান শাকিল,দৈনিক আশ্রয় প্রতিদিন এর ক্রাইম রিপোর্টার সাংবাদিক হেলাল উদ্দিন ভূঁইয়া,রক্তঋণ সংগঠনের সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম,সংগঠনটির সাবেক সভাপতি জাকির হোসেন,তরিকুল ইসলাম,এনাম মিয়াজী ফ্রেন্ডস্ ব্লাড ব্যাংক প্রবাসী ফোরাম এর সহ সভাপতি আব্দুল কাদের,সাধারণ সম্পাদক রাসেল রানা,সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ সহ অত্র মাদ্রাসার সকল ছাত্র এবং স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share