Thursday, August 4, 2022

শাকপুর ইউনিয়ন যুবলীগের জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা ও শোক র‌্যালি

কুমিল্লা বরুড়া উপজেলা শাকপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা ও শোক র‌্যালি।

মোঃ শাহ জালালঃ ১৯৭৫ সালের ১৫ আগস্ট  জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ঘাতকের গুলিতে স্বপরিবারে নিহত হন।এ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন উপলক্ষে বরুড়া শাকপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় শাকপুর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।প্রস্তুতিমূলক সভার শুরুতেই ৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সিদ্ধান্ত হয়।

সভা শেষে পঞ্চাশটির উপর একটি মটর সাইকেল শোক র‌্যালি বের করা হয়।র‌্যালীটি শাকপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ঘুড়ে বেকী মহব্বত আলী ঈদগাঁহ মাঠে গিয়ে শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,যুবলীগ নেতা তাপস সরকার।এ সময় বক্তব্য রাখেন যুবলীগ নেতা গাজী বাচ্চু,যুবলীগ নেতা সাবেক সেনাসদস্য মো: শাহ জালাল,যুবলীগ নেতা মো: কাউসার হোসেন,যুবলীগ নেতা মহিন মুন্না,যুবলীগ নেতা মো:শাহ আলম,যুবলীগ নেতা সালামত,যুবলীগ নেতা মো: সাইফুল ইসলাম,যুবলীগ নেতা দিদার হোসেন,যুবলীগ নেতা লিপু,ছাত্রলীগ নেতা মেহাদী হাসান বাবলু,ছাত্রলীগ নেতা খোরশেদ আলম দুলু,ছাত্রলীগ নেতা মো: ফরহাদ হোসেন,ছাত্রলীগ নেতা মো: শাহ পরান প্রমুখ।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share