Tuesday, September 21, 2021

কুমিল্লায় ক্লাস রুমে টিকটক ভিডিও ভাইরাল..

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বর্তমান সময়ে তরুণ তরুণীদের মোবাইল আসক্তি বেড়েই চলছে। বিশেষ করে বিভিন্ন বিনোদনমূলক মোবাইল Apps এ, এমন অবস্থায় দীর্ঘ দেড় বছর স্কুল কলেজ বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর খুলেছে স্কুল কলেজ , স্কুল কলেজ খোলার পর স্কুল কলেজে গিয়ে এমন টিকটক ভিডিও তৈরি করেছে কুমিল্লা নগরীর টমচমব্রীজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী।যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নজরে আসলে হতবাক স্কুল কর্তৃপক্ষ। টিকটক ভিডিও তৈরি করা পাঁচ ছাত্রী হচ্ছে এসএসসি পরীক্ষার্থী।খোঁজ নিতে গেলে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহা. শফিকুল আলম হেলাল বলেন, ‘আমাদের স্কুলের পাঁচ শিক্ষার্থী ক্লাসে টিকটক ভিডিও তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি ।বিষয়টি নিয়ে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি খুব বিব্রত। তবে আমরা ওই শিক্ষার্থীদের বহিষ্কার করিনি। সর্বোচ্চ সতর্ক করেছি।’তিনি বলেন, ‘রোববার ওই পাঁচ শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনেছি। আমরা অভিভাবকদের সতর্ক করেছি। শিক্ষার্থীদেরও সতর্ক করেছি।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share