![]() |
| সরকারি হাসপাতাল |
বরুড়ায় এক যুগ ধরে ও চালু হয়নি ২০ শয্যা সরকারি হাসপাতাল।
বরুড়া টিভি রিপোর্টঃ কুমিল্লার বরুড়া উপজেলার ১৩ নং আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে বরুড়া উপজেলার সাবেক সংসদ সদস্য মৃতঃ আবু তাহের এমপি ২০ শয্যা ২ তলা বিশিষ্ট স্হাপন করেন সরকারী হাসপাতাল। হাসপাতালের ভবন নির্মাণের আগে তিনি মৃত্যু বরন করায় ২০০৪ সালে ভবন নির্মাণের পরেও এখনো চালু হয়নি হাসপাতালটির কার্যক্রম।বর্তমানে হাসপাতালের ভিতরে ও বাহিরে বেহাল অবস্থা। বরুড়া উপজেলা সদর থেকে আদ্রা ইউনিয়ন যেতে প্রায় ১ ঘন্টা সময় লাগে তখন এলাকার মানুষের কথা চিন্তা করে নিজের জায়গায় স্হাপন করেন ২০ শয্যা সরকারী হাসপাতাল। কিন্তু এখনো কেন হাসপাতালের কার্যক্রম চালু হয়নি নানা প্রশ্ন উঠছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় আড্ডা- জগৎপুর সড়কের পাশে সোনাইমুড়ী সরকারী হাসপাতালের ২ তলা বিশিষ্ট ভবন ভিতরে ডাক্তারদের চেম্বার, ও পুরুষ ও মহিলা ওয়ার্ডের রুম সহ হাসপাতালের পাশে রয়েছে ডাক্তারদের জন্য কোয়ার্টার সবই রয়েছে নেই কোন কার্যক্রম। হাসপাতালের ভিতরের রুম গুলোতে লতা পাতা, খড় কুটো, পড়ে রয়েছে, মদ ও নেশা খুরদের আড্ডার স্হান হয়ে দাঁড়িয়েছে।ভিতরে প্রত্যেক রুমগুলোতে নেশাগ্রস্হ লোকের বসবাস।
স্হানীয় সূত্রে জানা যায় হাসপাতালের ভিতরে বিকালে ও রাতে রুমগুলোতে চলে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড, মদ ও গাঁজা, জুয়ার আসর।গ্রামের যুবক তরুণরা এই অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছে। হাসপাতালের জায়গাটি সাবেক সংসদ সদস্য মৃত আবু তাহের এমপি হওয়ায় হাসপাতালটি চালু করা হয় নি, আবু তাহের এমপির ছেলে সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এমপির কাছে জমিটি সরকারের নামে করে দিতে প্রস্হাবনা পাঠানো হয়, কিন্তু ওনি রাজি হন নি।তাই এখনো হাসপাতালটির কার্যক্রম এখনো চালু হচ্ছে না। আদ্রা ইউনিয়নের মানুষ মনে করে ছিল বরুড়া, অথবা কুমিল্লা না গিয়ে নিজেদের গ্রামে চিকিৎসা সেবা নিবে, কিন্তু এখনো তাদের কপালে চিকিৎসা সেবা জুটে নি।
এই বিষয়ে সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা মোঃ আবুল কাশেম বরুড়া টিভিকে জানান হাসপাতালের কোন কার্যক্রম না থাকায় ভবন খালি পড়ে থাকায় প্রতিদিন রাতে হাসপাতালের ভিতরে অনৈতিক কর্মকান্ড গাঁজা মদ জুয়ার আসর হচ্ছে। এই দিকে গ্রামের ভালো যুবকরাও বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছে। এই বিষয়ে বরুড়া উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে সাধারণ জনগন। আমাদের ইউনিয়নে দুইজন এমপির বাড়ি তারপরেও হাসপাতালটি কেন চালু হচ্ছে না, কেন গ্রামের সাধারণ অসহায় মানুষ গুলো হাসাপাতালের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। হাসপাতালের ভবনের কাজ ২০০৪ সালে শেষ হওয়ার পরে ও কোন এমপি হাসপাতালটি চালু করেন নি কেন?
বরুড়া উপজেলা সচেতন নাগরিক মনে করেন বর্তমান বরুড়া উপজেলা সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি সাহেবের বাড়ি আদ্রা তাই নিজের ইউনিয়নের জন্য হলে ও সোনাই মুড়ী সরকারী হাসপাতালের সমস্যা গুলো সমাধান করে চালু করা উচিত। তাই এই বিষয়ে কুমিল্লা ০৮ আসনের সংসদ সদস্য জনাব নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি সাহেবের সুদৃষ্টি কামনা করছে আদ্রা ইউনিয়নবাসী।

No comments:
Post a Comment
Don't forget to like comment and share