নিজস্ব ডেস্কঃ আজ ১৪ জুন (মঙ্গলবার)-কুমিল্লা বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়ন বেকী গ্রামের মৃত মো: মহব্বত
আলীর ওয়ারিশগন বরুড়া উপজেলা রেজিস্ট্রার অফিসে স্বশরীরে হাজির হয়ে বেকী মহব্বত আলী ঈদগাঁ মাঠের সম্পত্তি ওয়াকফ ফি লিল্লাহ অর্থাৎ সর্বসাধারণের জন্য ওয়াকফ বা দান করে দেন।।ধর্মীয় অনুভূতি হতে ইসলাম ধর্মাবলম্বী কোন ব্যক্তি যে দলিলের মাধ্যমে তার স্বীয় স্থাবর সম্পত্তি আল্লাহর সন্তুষ্টির জন্য চিরস্থায়ীভাবে দান করেন তাকে ওয়াকফনামা বলে।সম্পত্তি হস্তান্তর আইনের ১২৩ ধারা অনুযায়ী দানকৃত সম্পত্তি রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়।এ সময় এক প্রশ্নের জবাবে বেকী মহব্বত আলী ঈদগাঁ কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুস সেলিম বলেন আমরা দাতা সদস্যরা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছি সবাইকে এক সাথে পাওয়া সত্যিই অসম্ভব ছিল।আলহামদুলিল্লাহ্ আল্লাহর ইচ্ছায় আমরা সবাই একসাথে হয়েছি এবং দানকৃত জায়গার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ফেরে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি।দাতা সদস্যগন-মো:আব্দুর রশিদ,বরুড়া সুন্নিয়া আলীয়া কামিল(এম.এ) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মো: দেলোয়ার হোসাইন,কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মো: রেশমত আলী, মো:হারুনুর রশিদ, প্রবাসী মো: জাহাঙ্গীর আলম, ব্র্যাকের কর্মকর্তা মো: আলী আকবর, হাজী আব্দুস সেলিম, প্রবাসী মো: হানিফ মিয়া, আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইন্জিনিয়ার মো: নাজমুল হাসান(দুলাল) মো: আমির হোসেন, পেইজের সাবেক এরিয়া ম্যানজার মো: মিজানুর রহমান,প্রবাসী মো: বাচ্চু মিয়া, প্রবাসী মো: ছফিউল্লা। বি:দ্র: ঈদগাঁ জমির রেজিস্ট্রেশনের খরচ বহন করেন বেকী প্রবাসী ফোরামের উপদেষ্টা কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: শাহজাহান।
No comments:
Post a Comment
Don't forget to like comment and share