Thursday, May 5, 2022

বরুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত


বরুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল  ৪ মে বুধবার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে ১৯৯৮ এসএসসি ব্যাচের মধ্যকার এক  শর্ট পিচ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।খেলায় টসে জিতে প্রথমেই ৯৮ ব্যাচ একাদশ ব্যাটিং করতে নামে।ইনিংসের শুভসূচনা করেন আলমগীর ও আনোয়ার দলীয় ০ রানে পরপর ২ বলে ২ উইকেট হারালে বেশ চাপে পড়ে যায় ৯৮ ব্যাচ একাদশ।তিন নাম্বারে মাঠে আসেন অধিনায়ক মো: শাহ জালাল।অধিনায়ক কিছুটা প্রতিরোধ তৈরি করেন।কিন্তু অন্য সাইড দিয়ে নিয়মিত উইকেট যাওয়া আশার কারণে শেষ পর্যন্ত ১০ ওভারে ১০ উইকেট হারিয়ে সংগ্রহ করেন ৪৩ রান।৯৮ ব্যাচ একাদশের সর্বোচ্চ ১৫ রান করেন অধিনায়ক শাহ জালাল।বিরতির পর ৪৪ রানের টার্গেট নিয়ে ৯৭ ব্যাচের শিশির ও মাজহার ইনিংস শুরু করেন।প্রথমে চাপে পড়ে যায় ৯৮ ব্যাচের বলারদের তুপের মুখে ৯৭ ব্যাচ একাদশ ৫ ওভার শেষে রান তোলে ৬ উইকেট হারিয়ে ১৯।৮ম উইকেটে মনির ও মালেকের ঝড় ইনিংসে ১ ওভার বাকী থাকতেই ৩ উইকেটে জয় পায় ৯৭ এসএসসি একাদশ।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন


এসএসসি ৯৭ একাদশ:-

শিশির,মাজহার,পলাশ,রুবেল,মালেক,মনির,শাহাদাত,সুমন,আতিক,আনোয়ার,সোহাগ।

৯৮ ব্যাচ একাদশ:-

আলমগীর,আনোয়ার,বোরহান,সোহেল,দেবাশীষ,জালাল,তৌহিদ,মামুন,মিজান,কাশেম,কবির,মালেক,জুয়েল।


সেরা ব্যাটসম্যান যৌথভাবে মো: মনির হোসেন-৯৭ব্যাচ

মো:শাহ জালাল-৯৮-ব্যাচ


সেরাবোলার যৌথভাবে -মালেক-৯৭ব্যাচ

দেবাষিশ -৯৮ ব্যাচ।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share