বরুড়া
উপজেলা নির্বাহী অফিসারের যোগদান
আমিনুল ইসলাম ভুঁইয়াঃ গতকাল ১৬মে (সোমবার) বরুড়া উপজেলা নির্বাহী অফিসার
সাবরিনা আফরিন মুস্তফা যোগদান করেন। গত ৩ মাস ধরে বরুড়ায় ভারপ্রাপ্ত ইউএনও
হিসেবে দায়িত্ব পালন করছেন বরুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর
রাশেদুজ্জামান রাশেদ। আজ বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন
মুস্তফা ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহী অনুপম এর যোগদান
উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মীর
রাশেদুজ্জামান রাশেদের পক্ষ থেকে বরুড়া অফিসার্স ক্লাব অফিসে নবাগত
উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে বরণ করা হয়।
জানা যায় আগে তিনি বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব
পালন করেছেন। আগামীকাল মঙ্গলবার তিনি অফিসিয়ালি দায়িত্ব পালন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজহারুল ইসলাম, যুব
উন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সায়েম,
জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, উপজেলা ভূমি অফিসের কানুগে
রুই প্রায়ই চাকমা, নাজির হারেস মিয়া সহ কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী,
প্রদিপ,সহ যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হোসাইন, পল্লী সঞ্চয় ব্যাংকের
ফিল্ড অফিসার অসীম ভৌমিক, তাকওয়া ফাউন্ডেশন বরুড়া উপজেলা শাখার সমন্বয়ক
মাওঃ আমিনুল ইসলাম ভুঁইয়া, বরুড়া বাজারের জুয়েলারি সমিতির সভাপতি আবুল
কালাম আজাদ, রক্ত ঋণ সামাজিক সংগঠনের সভাপতি শরীফ উদ্দিন, সাবেক সভাপতি
গাজী কামরুল, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment
Don't forget to like comment and share