Thursday, June 16, 2022

কিশোরগঞ্জ সদরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মোঃ রবিউল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলায় সগড়া গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। মৃত বড় ভাইয়ের নাম চাঁন মিয়া (৪০)। 

বুধবার (১৫ জুন) সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে। হত্যাকান্ডের পরপরই ঘাতক ছোট ভাই আঙ্গুর মিয়া পলাতক রয়েছে। 

মৃত চাঁন মিয়া উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া গ্রামের রাজু মিয়ার ছেলে। ।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত বড় ভাই চাঁন মিয়ার সাথে ছোট ভাই আঙ্গুর মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে আঙ্গুর মিয়া বড় ভাই চাঁন মিয়ার বুকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় চাঁন মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানা কর্তৃপক্ষ  হত্যাকাণ্ডের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share