আমি দেখেছি এক কবি
শেখ আশরাফুল ইসলাম
আমি দেখেছি এক কবির -মৃদু মৃদু হাসি-যেন বৃষ্টির শীলার হিরোক টুকরো খণ্ড খণ্ড।
আমি দেখেছি এক কবির-এলো-চুল ঝর্ণার মত -এঁকে চলে নদীর বাঁকের মত।
আমি দেখেছি কবিকে! সন্ধ্যায় জ্যোৎস্না পাশে বসে রূপের আলো ছড়ানো।
আমি দেখেছি কবি-র ;মায়াত্ম-পরশ পাথরের মত-সকলের তার কথায় হয় নত।
সে আর কেউ নয় আমারি রূপালী স্বদেশ -রূপের রাজ কন্যার নেই রূপে শেষ -সে আমাদের বাংলাদেশ।৷

No comments:
Post a Comment
Don't forget to like comment and share