কুমিল্লা জাঙ্গালিয়া বিশ্বরোড মাদ্রাসা আবু হুরায়
![]() |
| ছবিঃ মোঃ শাহজালাল |
রা (রা:) এর এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বরুড়া প্রতিনিধি মোঃ শাহজালালঃ গত কাল ১৩ এপ্রিল (বুধবার) বেকী প্রবাসী ফোরাম(স্বেচ্ছাসেবী) সংগঠন এর উপদেষ্টা মোঃ শাহজাহান এর উদ্দ্যোগে মাদ্রাসা আবু হুরায়ারা (রা:) এর এতিম অসহায় ছাত্রদের কে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।বাদ আছর উক্ত মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মো: আব্দুল্লাহ আল ফাহাদ এর পরিচালনায় মহা গ্রন্থ আল কুরআনের ছাত্রদেরকে নিয়ে পবিত্র কুরআন তেলোয়াত করা হয়। মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃআলাউদ্দিন তিনি দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।এই সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার বিভিন্ন শ্রেনীতে অধ্যয়নরত ছাত্র এবং বেকী প্রবাসী ফোরাম এর প্রতিষ্ঠাতা সাবেক সেনাসদস্য মো: শাহজালাল,বেকী প্রবাসী ফোরামের উপদেষ্টা মো: আবু ইউসুফ সহ মাদ্রাসার শিক্ষকগন।

No comments:
Post a Comment
Don't forget to like comment and share