Monday, June 14, 2021

কুমিল্লার,বিবির বাজার, গাজীপুর এলাকা হতে ৮৫ বোতল ইস্কাফ, ১৫ বোতল কিংফিসার বিয়ারসহ মাদক ব্যবসায়ী মো: সোহাগ হোসেন (২৭)কে গ্রেফতার করা হয়।


কুমিল্লায় মাদক ব্যবসায়ী মো: সোহাগ হোসেন গ্রেফতার।

করোনা যুদ্ধের সাথে চলছে মাদকের বিরুদ্ধে অভিযান ৮৫ বোতল ইস্কাফ সিরাপ ও ১৫ বোতল কিংফিসার বিয়ারসহ মাদক ব্যবসায়ী মো: সোহাগ হোসেন গ্রেফতার।কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ও অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপস) জনাব রাজীব চক্রবর্তী সহ এসআই (নি:) শাহিদুল ইসলাম, এএসআই (নি:)হান্নান আল মামুন, এএসআই (নি:) রুবেল মাহমুদ সংগীয় ফোর্স সহ কোতয়ালি মডেল থানাধীন বিবির বাজারস্থ গাজীপুর এলাকা হতে ৮৫ বোতল ইস্কাফ, ১৫ বোতল কিংফিসার বিয়ারসহ মাদক ব্যবসায়ী মো: সোহাগ হোসেন (২৭)কে গ্রেফতার করা হয়।উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। https://www.facebook.com/ComillaPolice/

No comments:

Post a Comment

Don't forget to like comment and share