অনলাইন ডেস্কঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক এবং সিএনজি সংঘর্ষে ৬জন নিহত হন।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নছরতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এ ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতদের মধ্যে দু'জন নারী এবং চারজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

No comments:
Post a Comment
Don't forget to like comment and share