Friday, September 17, 2021

চাঁদপুর শাহরাস্তিতে এক সন্তানের মাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্কঃ 
ছবিঃ সংগৃহীত
চাদঁপুর শাহরাস্তিতে ১ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহমদনগর ছোটপর্দার বাড়ির প্রবাসি ইসমাইল হোসেনের মেয়ে নওরোজ আফরীন প্রিয়াকে (২১) বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে কে বা কাহারা কুপিয়ে হত্যা করেছে যানা যায়নি। প্রিয়ার স্বামী হৃদয় হোসেন কুমিল্লায় চাকুরি করে বলে জানা যায়।

প্রিয়ার মা রুমি আক্তার জানান সন্ধ্যায় আমি প্রিয়ার বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। সাড়ে আটটার দিকে বাসায় ফিরে এসে দেখতে পায় রক্তাক্তবস্থায় খাটের উপর পড়ে আছে প্রিয়ার নিথর দেহ

অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া-শাহরাস্তি সার্কেল) মো. আবুল কালাম, শাহরাস্তির থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে হয়েছে বলে।  তদন্ত কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান, খিলাপুলিশ ফাঁড়ির ইনচার্জ  মোঃ মোর্শেদুল আলম ভুইঁয়া, মোঃ আসাদুল ইসলাম,  ডি এস বির জহিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ হত্যার রহস্য জানা যায়নী। তবে তদন্ত কাজ চলছে।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share