| ছবিঃ মহিবুল্লাহ্ (বাবুল) |
কুমিল্লা,বরুড়া উপজেলায় যায়যায়দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
মোঃ মহিবুল্লাহ্ (বাবুল)বরুড়া কুমিল্লা প্রতিনিধিঃ
আজ কুমিল্লার বরুড়ায় উপজেলায়, দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ ১২ অক্টোবর বিকেল ৪.টায় দৈনিক যায়যায় দিন পত্রিকার বরুড়া প্রতিনিধি মাসুদ মজুমদারের আয়োজনে, বরুড়ার যায়যায়দিন পত্রিকার কার্যালয় এলাহি ম্যানশন এর পাঁচ তলা কেক কাটার মধ্যে দিয়ে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রফেসর মো. মাসুদ মজুমদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্নসচিব বাবু মনিন্দ্র কিশোর মজুমদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুল ইসলাম।
উপজেলা ভাইস চেয়ারম্যান রোটা. কামাল হোসেন। পৌর মেয়র মো. বখতিয়ার হোসেন (বকতেয়ার)।মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।চাটখিল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান। পল্লী বিদুৎ এর ডিজিএম মোস্তফা জালাল উদ্দিন। বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মোঃ মেধাদ উদ্দিন। বরুড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবুল হাসেম। বরুড়া প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহঃ সভাপতি সাংবাদিক মোঃ শাহ্ আলম। বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম, বরুড়া উপজেলার কমিটির সভাপতি ও বাংলাদেশ পাবলিক টিভি প্রকাশক সম্পাদক সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল। বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সলিল রঞ্জন। স্টার টিভির পরিচালক রোটা. ওমর ফারুক, নারী অধিকার ফোরামের সভাপতি শাকিলা জামান, সঞ্চালক আজহার সুমন ও সাংবাদিক মাসুদ মজুমদার প্রমুখ
উল্লেখ্য, স্বনামধন্য বাংলাদেশি সাংবাদিক শফিক রেহমান, কর্তৃক ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত যায়যায়দিন সাপ্তাহিক হিসাবে যাত্রা শুরু করে। সংবাদ পত্রটির ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ। শুরুতে এটি সাপ্তাহিক যায়যায়দিন হিসেবে প্রকাশিত হয়ে আসছিল। উল্লেখ্য যে, এটি প্রথম বার দৈনিক হিসেবে ট্যাবলয়েড আকারে প্রকাশিত হয়েছিল, ১৯৯৯ সালে। সেই সময় তেমন সাড়া না পাওয়ায় দৈনিক হিসেবে প্রকাশ বন্ধ করে দেয়া হয়। এরপর পূর্নরায় ২০০৬ সালে নতুন আঙিকে পত্রিকাটি" দৈনিক হিসেবে প্রকাশ শুরু করে। এসময় আরো উপস্থিত ছিলেন বরড়া উপজেলার সকল শিক্ষকশিক্ষিকা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী গন।
No comments:
Post a Comment
Don't forget to like comment and share