মো.শাহ আলমঃ বরুড়ার রাস্তার ১০ ফুটের মধ্যে ঝুলছে বিদ্যুতের খোলা তার, যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। আজ (৪ অক্টোবর) সকাল ১০ টায় সরজমিনে গিয়ে দেখা যায় আগানগর মধ্যম পাড়া রোশন হাজীবাড়ির রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের দুটি খুঁটি একে অপরের দিকে ঝুঁকে যাওয়ার কারণে বৈদ্যুতিক তার গুলো নিছে নেমে রাস্তার ১০ ফুট ওপরে চলে আসছে।
ছবি সংগৃহীত
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা ও প্রবাসী আবুল কালাম বলেন, এ রাস্তা দিয়ে দৈনিক হাজার হাজার লোক ও যানবাহন চলাচল করে থাকে। কিন্তু মাথার সামান্য উপরে ঝুলে থাকা বিদ্যুতের তারগুলো যে কোন সময় প্রাণ হানির কারণ হতে পারে। তিনি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
No comments:
Post a Comment
Don't forget to like comment and share