নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের ছেলে জুনাইদ আবিরের নতুন বই প্রথম দফায় রিলিজ উৎসব হয়েছে গতকাল।সবার প্রতীক্ষিত জুনাইদ আবিরের নতুন বইটি প্রাথমিক রিলিজ উৎসব হয় বুধবার বিকাল পাঁচ ঘটিকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে।লেখক জুনাইদ আবির বলেন: বুধবার সকাল দশটা থেকে প্রি অর্ডারকৃত বইয়ের অটোগ্রাফের পালা শেষ করেন এশিয়া পাবলিকেনসের অফিসে। তারপর সেখানে থেকে বইবাজার প্রকাশনীতে গিয়ে বইমেলা ২০২২ ইংরেজী–এর নতুন বইয়ের চুক্তির কাজ শেষ করেন।এরপর সঙ্গিনী বইয়ের রিলিজ অনুষ্ঠান এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে আড্ডা দিতে বিশ্ব সাহিত্য কেন্দ্র ঢাকা-এ বাতিঘর যান। সেই সময় একটু ক্লান্ত হয়ে পড়লেও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ক্লান্তিগুলো শ্রান্তি হয়৷ এ সময় উপস্থিত ছিলেন, বর্তমান সময়ের তরুণ উদীয়মান জনপ্রিয় কবি—সালমান হাবীব, কথাসাহিত্যিক মিদহাদ আহমেদ, তরুণ লেখক সাইদুর রহমান তানিম, নবীন লেখক ইফতেখার শামীম, নবীন লেখক রাফসান সাইদুল সহ শুভাকাঙ্ক্ষী প্রমুখ।তারপর সেখান থেকে বইমেলা বায়তুল মোকাররম এ যান সন্ধ্যে নাগাদ। এ সময়ে সাথে ছিলেন কথাসাহিত্যিক মিদহাদ, কবি সালমান হাবীব এছাড়াও মাহি মাহমুদ। জুনাইদ আবির আরো বলেন; বইমেলা ২০২২ ইংরেজীতে নতুন আরেকটি বই প্রকাশ হচ্ছে বইবাজার প্রকাশনী থেকে। বইটি যেন পাঠকপ্রিয় হয়ে উঠে, পূর্বেকার বই সমুহের ন্যায় সফলতার মুখ দেখতে পায়, সবার কাছে বইটি প্রিয় হয় সেই কামনা করেন। জুনাইদ আবির,বর্তমান সময়ের তরুণ উদীয়মান লেখক। ইতিমধ্যে উনার যৌথ অনেক অনেক বইয়ের পাশাপাশি একক তিনটি বই প্রকাশ হয়েছে বলে মাহি মাহমুদ জানান। জুনাইদ আবিরের প্রথম বই—প্রিয়তমা। যা অমর একুশে বইমেলা ২০২০ এ প্রকাশিত হয়। তারপর অমর একুশে বইমেলা ২০২১ এ দুঃখিনী নামক বইটি প্রকাশ হওয়ার পর পরই বৎসর ঘুরার আগেই নতুন বই ‘সঙ্গিনী’ সফলভাবে প্রকাশ হয়েছে।জুনাইদ আবির সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন বাঘা ইউনিয়নে বসবাস করেন। তার লেখার মধ্যে থাকে; সামাজিক, সত্যনিষ্ঠ, আবেগ, অনুভূতি, বিরহ জড়ানো সহ হাসি-কান্না ইত্যাদি।সঙ্গিনী বইয়ের প্রকাশক আশরাফুল ইসলাম তুষার বলেন: জুনাইদ আবির এ বইটির পেছনে অনেক অনেক শ্রম করেছেন, যাতে বইটির সফলতার মুখ দেখতে পারে। আমি আশাবাদি বইটি নিশ্চয় সফল হতে পারবে। ‘পৃথিবী বইয়ের হোক’ এই স্লোগানকে সামনে রেখে যে কেউ ঘরে বসে অনলাইন বুকশপ রকমারি ডট কমের মধ্যে বইটি অর্ডার করতে পারবেন। তাছাড়া ১৬২৯৭ নাম্বারে ফোন দিলেই ঘরটি আপনার বাসা পর্যন্ত ঘরে বসেই পাবার সুযোগ।
No comments:
Post a Comment
Don't forget to like comment and share