Tuesday, July 5, 2022

তাকওয়া ফাউন্ডেশন বরুড়া উপজেলার পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের জন্য গরু কুরবানি

কুরবানি বার্তা; তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ,বরুড়া উপজেলা শাখা।

আলহামদুলিল্লাহ!

তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ বরুড়া উপজেলা শাখার এর পক্ষ থেকে এবারও কুরবানির ঈদে, অসহায় দুস্থ মানুষের জন্য আমরা একটি গরু কুরবানি করবো ইনশাআল্লাহ।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা'র উপর ভরসা করে আমরা গত দুই বছর আগে একটি গরু দিয়েই শুরু করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বড় ধরনের অবদান রাখার চেষ্টা করবো।
শহরে অনেক গরু জবাই হয়, তাই সেখানের দরিদ্র বাসিন্দাগণ পর্যাপ্ত গোশত পায়৷ কিন্তু মফস্বলের কাঁচা-পাকা ঘরের বাসিন্দারা কমই পায়। তাই আমরা আমাদের কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে ও বিচ্ছিন্ন মফস্বলে কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, আমাদের কার্যক্রম আরও বেগবান হবে ইনশাআল্লাহ। তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ
মানবতার কল্যাণে আমরা!

No comments:

Post a Comment

Don't forget to like comment and share