Thursday, November 4, 2021

জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রের বহুমুখী সমস্যায় ভুগছে হাজারো মানুষ

ছবিঃ সংগৃহীত।
প্রসঙ্গঃ জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র ও প্রবাস জীবন মো.শাহ আলম, বরুড়া প্রতিনিধিঃ গ্রামের অনেক মানুষের জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদ নেই। বিশেষ করে এ সমস্যা বিদেশ ফেরতদের মধ্যে বেশি দেখা যায়। আবার কেউ বিদেশ যেতে চাইলেও পড়তে হচ্ছে এ জাতীয় বহুমুখী সমস্যায়।তাদের মধ্যে যাদের জন্ম নিবন্ধন আছে, তাদের অনেকের জন্ম নিবন্ধনের সাথে পিতামাতার আইডি কার্ডের সাথে নামের মিল নেই। ফলে আইডি কার্ড করতে গিয়ে পিতামাতার নামের সাথে গড়মিল হলে কোন সমস্যা হবে কিনা জানতে চায়। আবার অনেকের পাসপোর্ট ও জন্ম নিবন্ধন আছে, কিন্তু পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের জন্ম তারিখের মিল নেই। আবার কারো বয়স ২০/২১ বছর, বিদেশে যেতে ২২/২৩ বছর লাগে, এখন নিবন্ধনে বয়স বাড়ানো উপায় খুঁজতেছে।কেউ বলে বিদেশ যাওয়ার সময় জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে চলে গিয়েছিলাম। এখন আইডি কার্ড করতে পাসপোর্ট অনুযায়ী জন্ম নিবন্ধনের বয়স বাড়াতে গিয়ে ছুটাছুটির শেষ নেই। কেউ বলে আইডি কার্ড করতে চাই কিন্তু জন্ম নিবন্ধনের কার্ড দিয়ে আইডি কার্ড করলে পাসপোর্টের সাথে মিলবে না, পাসপোর্টের বয়স দিলে জন্ম নিবন্ধন এর সাথে মিলবেনা, কি করবো?আবার কিছু অভিভাবক তার সন্তানের বেপরোয়া চলাফেরা, অর্থনৈতিক সমস্যাসহ বিভিন্ন কারণে বিদেশ পাঠাতে চায়, কিন্তু তার প্রধান অন্তরায় বয়স কম। তাই প্রতিদিন ইউনিয়ন পরিষদে বয়স বাড়ানো জন্য ভীড় করছে। তাদের মধ্যে দু'একজন বয়স বাড়াতে সুপারিশের জন্যও আসে।আবার কেউ বলে আমার আইডি কার্ড হারিয়ে ফেলছি, ফটো কপিও নেই, আমি এখন কি করবো? কেউ বলে ভাই আমি বিদেশ থেকে এসেছি আইডি কার্ড নেই, আইডি কার্ড করতে কি করতে হবে।এভাবে হাজারো মানুষ প্রতিনিয়ত জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রের বহুমুখী সমস্যায় ভুগছে।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share