মো.শাহ আলম, বরুড়াঃ কুমিল্লা বরুড়া বাজারে অভিনব কায়দায় ১৯ হাজার টাকা ছিনতাই হয়েছে।ঘটনার বিবরণে জানা যায়, আগানগর গ্রামের মিয়াজি বাড়ির অবঃ সেনা কর্মকর্তা মোঃ আবুল হাসেম (৭০) আজ (৯ নভেম্বর) সকাল ১১ টায় বরুড়ার সোনালী ব্যাংক থেকে পেনশনের ২০ হাজার টাকা উত্তোলন করেন। তিনি পকেটে ১ হাজার টাকা রেখে বাকি ১৯ হাজার টাকা, ব্যাংকের চেক বই, পেনশনের কাগজ পত্রসহ একটা প্লাস্টিকের বাজার করার ব্যাগে করে ভূমি রেজিষ্ট্রি অফিসে যান। সেখানে অপরিচিত দুজন লোকও তার সাথে একটি টেবিলে বসেন। এরই মাঝে একটি ফোন আসলে টেবিলের উপর ব্যাগটি রেখে দাঁড়িয়ে কথা বলেন। কথা শেষে তিনি দেখেন তার ব্যাগের মতোই অন্য একটি ব্যাগ টেবিলে পরে আছে, যার মধ্যে এক জোড়া পুরাতন প্লাস্টিকের জুতা রয়েছে। অনেক খোঁজাখুঁজি করার পরও তিনি টাকা এবং লোকগুলা সন্ধান পেলেন না। এদিকে দুপুর বারোটার দিকে জনতা ব্যাংক সিঁড়ির মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে জনৈক গ্রাহক ব্যাংকে অফিসে নিয়ে জমা দেয়। কাগজ পত্রের মধ্যে মোবাইল নাম্বার দেখে ফোন দিলে আবুল হাসেম বিকেল ৪ টায় জনতা ব্যাংক থেকে টাকা বিহীন ব্যাগটি নিয়ে যান। তিন বলেন টাকা হারিয়েছি তেমন দুঃখ নেই। চেক বই, পেনশনের অতি প্রয়োজনীয় কাগজ পত্র গুলো পেয়েছি বলে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি।
No comments:
Post a Comment
Don't forget to like comment and share