Friday, November 19, 2021

গত ২ দশকে ও সংস্কার হয়নি বরুড়া উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ

গত ২ দশকে ও সংস্কার হয়নি বরুড়া উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গত ২ দশকে সংস্কার হয়নি, বর্তমানে ঈদগাহ মাঠটির বেহাল অবস্থা, দেখার কেউ নেই। এই ঈদগাহ মাঠে প্রতি দুই ঈদের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ এসে নামাজ আদায় করে।কিন্তু ঈদগাহ মাঠের অবস্থা নাজুক হওয়ায় ঈদের নামাজ আদায় করতে মানুষ আগ্রহী হচ্ছে না।এই মাঠে ১০/১৫ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে।
এই ঈদগাহ সংস্কার ও আধুনিক ঈদগাহ মাঠ নির্মানে বরুড়া উপজেলার সাবেক ও বর্তমান এমপিরা বিভিন্ন আধুনিক ঈদগাহ মাঠ নির্মানে আশ্বাস প্রদান করেন,কিন্তু এই পর্যন্ত ঈদগাহ মাঠের কাজের কোন অগ্রগতি দেখা যায় নি,শুধু আশ্বাস নয়, কাজ দেখতে চায় বরুড়াবাসী।
জানা যায় বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের একটি কমিটি আছে এই কমিটি ঈদগাহ মাঠে সকল কাজ পরিচালনা করেছে,ঈদগাহ মাঠ উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহন করছে না ঈদগাহ কমিটি।
এই বিষয়ে বরুড়ার একজন বাসিন্দা বরুড়া টোয়েন্টিফোরকে বলেন কমিটি সকলের সমন্বয়ে একটি আধুনিক ঈদগাহ নির্মান করতে পারে এমপি মহোদয়ের সহযোগীতা নিয়ে কাজ করতে পারে,কিন্তু তারা বসে বসে টাকা দিয়ে পকেট পুরাচ্ছে।
এই বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম জানান এই ঈদগাহ মাঠের অবস্থা আমি দেখিছে এবং এটার সীমানা জটিলতা রয়েছে,আমি ঈদের নামাজে বলেছি,আমার কাছে একটি লিখিত আবেদন করলে আমি এটাকে সকল সমস্যা সমাধান করে যথেষ্ট উন্নয়ন করতে পারব।কিন্তু কেউ এখনো লিখিত কোন আবেদন দেয় নি।

এই বিষয়ে বরুড়া উপজেলা সচেতন নাগরিক মনে করেন এটি একটি ঐতিহ্যবাহী ঈদগাহ এই ঈদগাহ ময়দানকে আধুনিক ঈদগাহ নির্মান সীমানা প্রাচীর নির্মান, পশ্চিম পাশে কৃষ্ণ সাগরের পাড়ে দেয়াল নির্মান করে পুরো মাঠটি আরসিসি ঢালাই দিয়ে একটি আধুনিক নির্মান করা যাবে।কুমিল্লা সিটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সরূপ করা যেতে পারে,আর এই ঈদগাহ কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটিতে এমপি মহোদয় ও মেয়র, চেয়ারম্যান উপদেষ্টা করে একটি কমিটি গঠন করলে ঈদগাহ একটি নতুন রূপ লাভ করবে।আর এই ঈদগাহ মাঠের ২ ঈদের সকল আয়োজন,মাঠ সংস্কার কাজ পৌরসভা কতৃপর্ক্ষ গ্রহন করবে, এই জন্য ঈদগাহ পৌরসভার আওয়তাধীন দেয়া উচিত।এই বিষয়ে বরুড়া উপজেলা সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি মহোদয় সুদৃষ্টি কামনা করছে সাধারণ জনগন। 

No comments:

Post a Comment

Don't forget to like comment and share