বরুড়া ১৩নং আদ্রা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান লিমন সমর্থকদের উপর হামলার অভিযোগ,আহত ৫
বিষেশ প্রতিনিধিঃ বরুড়ার ১৩নং আদ্রা ইউনিয়নের নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী রাকিবুল হাসান লিমনের নির্বাচনী জনসভায় ব্যাপক ভাংচুর এবং ৫ জন আহতের ঘটনা ঘঠেছে।গতকাল ১৮-১১-২০২১ (বৃহস্পতিবার) বিকেলে ১৩ নং আদ্রা ইউনিয়নের পেরপেটি হাইস্কুল মাঠের জনসভায় এ ঘটনা ঘটে। এ ঘটনায়
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন মমতাজ এবং ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ অন্তত ৫ জন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায় ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে করে অনেক বহিরাগত ক্যাডার বাহিনী আসেন জনসভায় এসেই স্টেজ, চেয়ার, টেবিলসহ, সাইনবোর্ড, সামিয়ানা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে ব্যাপক ভাবে ভাংচুর শুরু করেন। এই ঘটনার তথ্য যানতে পেরে সহকারি পুলিশ সুপার জাহিদ হোসেন তার ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এই ঘটনায় বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ঘটনার কথা মৌখিকভাবে শুনেছি কিন্তু লিখিত কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।
No comments:
Post a Comment
Don't forget to like comment and share