বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ
গতকাল ২৬শে নভেম্বর ২০২১ রোজ শুক্রবার বেকী প্রবাসী ফোরাম এর উদ্যোগে অসহায় দুস্থ ছেলে মেয়েদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বেকী প্রবাসী ফোরাম এর প্রতিষ্ঠাতা সাবেক সেনাসদস্য মো:শাহজালাল ও কাতার প্রবাসী ব্যবসায়ী বেকী প্রবাসী ফোরাম এর উপদেষ্টা মো:শাহজানের সঞ্চালনায় এবং মো: সুলেমান মিয়া,মেম্বার এর সভাপত্বিতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওঃ মোঃ দেলোয়ার হোসাইন-আরবী প্রভাষক,বরুড়া সুনিয়া আলীয়া কামিল(এম.এ) মাদ্রাসা।প্রধান বক্তা বীর মুক্তিযাদ্ধা হাজী আব্দুস সোবহান।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বেকী প্রবাসী ফোরাম এর উপদেষ্টা ইতালি প্রবাসী ব্যবসায়ী মোঃ রেজাউল হাসান মাসুদ,সার্জেন্ট(অব:) দেলোয়ার হোসেন,তাপস সরকার,মনির উদ্দিন,তাজুল ইসলাম,হাজী ইউনুস মিয়া,হাজী আব্দুস সেলিম,শাহ আলম,ইদ্রিস মিয়া,সাইফুল ইসলাম,ডাঃ মাসুদ হাসান এম ও কুমিল্লা মেডিকেল কলেজ।
এই অনুষ্ঠানে বক্তা বলেন আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং নামাজ, রোজার সঙ্গে জনকল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরি।প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে বেকী প্রবাসী ফোরাম(সেচ্ছাসেবী)সংগঠনটি শীতবস্ত্র বিতরণ করে।সার্বিক সহযোগিতায়,মোজাম্মেল হক,গাজী সুহেল রানা,আব্দুল কাদের,আহসান হাবিব,ইব্রাহিম খলিল,আবুল খায়ের,আবু হানিফ রানা,দেলোয়ার হোসেন,নাসির হোসেন,খায়ের ইমাম,দুলাল হোসেন,আরিফ হোসেন,সাকিব,জাকির খান,বোরহান উদ্দিন,কাউসার হোসেন,ফরহাদ হোসেন,তাহেরী হাবিব সহ আরো অনেকে। পরে
শীতবস্ত্র বিতরণ শেষে দো’আ ও মুনাজাতের মধ্যে দিয়ে বেকী মহব্বত আলী ঈদগাঁ মাঠের মিনার উদ্বোধন করা হয়।
No comments:
Post a Comment
Don't forget to like comment and share