Tuesday, November 30, 2021

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যা,কাউন্সিলর হত্যাকারী সাজন ও সাব্বির পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত

ছবিঃ সংগৃহীত

মোঃ জায়ফুল্লাহ খন্দকার কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭ নং ওর্য়াড কাউন্সিলর পাথুরিয়াপাড়ায় প্রকাশ্যে গুলি করে প্যানেল মেয়র সৈয়দ মোঃ সোহেল ও ১৭নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি হরিপদ সাহাসহ হত্যা মামলায় এজহার নামীয় ৩নং আসামী মোঃ সাব্বির হোসেন ও ৫নং আসামী সাজন পুলিশের সাথে সংরাইশ বেড়িবাধ এলাকায় রাত আনুমানিক ১.৩৫ মিঃ সময় বন্দুক যুদ্ধে নিহত হন।এ ঘটনায় পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন ।সন্ত্রাসীদের ব্যবহৃত একটি ৭.৬৫ পিস্তল, একটি পাইপ গান, পিস্তলের অব্যবহৃত গুলি, গুলির খোসা এবং কার্তুজের খোসা উদ্ধার করা হয়। নিহতদের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share