Sunday, December 26, 2021

বরুড়ায় আড্ডা প্রজন্ম উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরষ্কার ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

ছবিঃ আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ 
বরুড়ায় আড্ডা প্রজন্ম উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত কুইজ-২০২১ প্রতিযোগিতার পুরষ্কার ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

নিউজ ডেস্কঃ বরুড়ায় গতকাল শনিবার ২৫ ডিসেম্বর ২০২১ বরুড়ায় আড্ডা প্রজন্ম উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত কুইজ-২০২১ প্রতিযোগিতার পুরষ্কার ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা নির্বাহী অফিসার জনাব আনিসুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল ওয়াদুদ মিয়াজী। ১২নং আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা আব্দুল আল মামুন, উপদেষ্টা ফয়সাল পাটোয়ারী, বরুড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজহার সুমন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মুহাম্মদ সবুজ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আড্ডা প্রজন্ম উন্নয়ন সংঘের সকল সদস্য সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।
বিঃদ্রঃ বরুড়া টোয়েন্টিফোর এর পক্ষ থেকে আড্ডা প্রজন্ম উন্নয়ন সংঘের সকল সদস্যদের জন্য রইলো শুভ কামনা। আপনারাই গড়বেন প্রজন্মের উজ্জল ভবিষ্যৎ
😍

No comments:

Post a Comment

Don't forget to like comment and share