Wednesday, January 19, 2022

বরুড়ায় মডেল ইউনিয়ন ঘোষণা দিয়ে প্রথম যাত্রা শুরু করেন নবনির্বাচিত চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন।

ছবিঃ সংগৃহীত

বরুড়ায় মডেল ইউনিয়ন ঘোষণা দিয়ে প্রথম যাত্রা শুরু করেন নবনির্বাচিত চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন।

অনলাইন ডেস্কঃ কুমিল্লার বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বারদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আদ্রা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাষ্টার মাসুদ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্রা ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন।
ইউনিয়ন যুবলীগ নেতা শাহিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য, ১৩নং আদ্রা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আমির হোসেন মিলন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রুহুল আমিন পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান সেলিম, পেরপেটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীণ নেতা মাস্টার সোবহান, মাওলানা সালেহ আহমেদসহ ইউনিয়নের নবনির্বাচিত ১৩ জন মেম্বার এবং ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিকলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান রাকিবুল হাসান লিমনকে ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং শ্রমিকলীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন নবনির্বাচিত চেয়ারম্যান রাকিবুল হাসান লিমনকে।
মিলাদ এবং দোয়া পরিচালনা করেন জৈনপুর দরবার শরীফের পীর জাবের আহমেদ সিদ্দিকী।
পরে ইউনিয়নের ভারপ্রাপ্ত সচিব আব্দুল করিম নবনির্বাচিত চেয়ারম্যান রাকিবুল হাসান লিমনের হাতে পরিষদের নথি হস্তান্তর করেন।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share