Wednesday, February 9, 2022

এবারের একুশে বইমেলায় আসছে বরুড়ার ছেলের নতুন কাব্যগ্রন্থ ‘বেদনার ঝুলি’

এবারের একুশে বইমেলায় আসছে বরুড়ার ছেলের নতুন কাব্যগ্রন্থ ‘বেদনার ঝুলি’
নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলায় (২০২২) প্রকাশিত হচ্ছে কুমিল্লা জেলা বরুড়া উপজেলাধীন ১২নং আড্ডা ইউনিয়নের কৃতিসন্তান, আড্ডা প্রজন্ম উন্নয়ন সংঘের সভাপতি কবি মুহাম্মদ সবুজ হোসেনের রচিত ৭ম কাব্যগ্রন্থ ‘বেদনার ঝুলি’। বইটি প্রকাশ করেছে তৃণলকা প্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন মোঃ জাহাঙ্গীর আলম। দাম রাখা হয়েছে
১৫০ টাকা। কাব্যগ্রন্থটি অমর একুশে বইমেলা-২০২২ এর ৩৭৩-৩৭৪ নং স্টলে পাওয়া যাবে। দেশের সুনামধন্য প্রকাশনী তৃণলতা প্রকাশে বেদনার ঝুলি’ গ্রন্থটি সম্পর্কে সবুজ হোসেন জানিয়েছেন, এই গ্রন্থে ৫৩টি মৌলিক কবিতা রয়েছে। কবিতার প্রসঙ্গ হচ্ছে সমাজের নানান আকাঙ্ক্ষা, অসঙ্গতি, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে অকুতোভয় বিদ্রূপাত্মক সমালোচনা। প্রেম, দেশপ্রেম, বিচ্ছেদ, অকারণ উচ্ছ্বাস, একাকীত্ব বোধ, মনস্তাত্ত্বিক সংকট, সূক্ষ্ম জীবনীশক্তি প্রভৃতি।
জানা যায়, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কয়েকটি শর্ত সাপেক্ষে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share