>>> ২৬ ফেব্রুয়ারীর পর থেকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া যাবে না>>>
মোঃ আকতার হোসেনঃ মহামারী করোনা ভাইরাসের সংক্রমন রোধে আগামী ২৬ ফেব্রুয়ারী ২০২২ইং শনিবার সকাল ৯টা থেকে বরুড়া উপজেলা সহ সারাদেশে দিনব্যাপী একযোগে করোনা ভাইরাসের ১ম ডোজ টিকা প্রদান করা হবে। গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২৬ তারিখের পর থেকে বাংলাদেশ সরকারের সিদ্বান্ত অনুযায়ী করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ আর দেওয়া হইবে না।
তারই ধারাবাহিকতায় বরুড়া পৌরসভার মেয়র জনাব,বকতার হোসেন (বখতিয়ার) অনুরোধ করে জানিয়েছেন বরুড়া পৌরসভাধীন ১৮ বছরের উর্ধ্বে সকল কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক নির্ধারিত কেন্দ্র গুলোতে টিকা গ্রহন করার জন্য।
যে সকল কেন্দ্রে টিকা দেওয়া যাবেঃ (ক) তলাগ্রাম ত. চ. লাহা উচ্চ বিদ্যালয়। (খ) দেওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। (গ) বরুড়া পৌরসভা কার্যালয়। (ঘ) বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়। (ঙ) শালুকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। (চ) জিনসার সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ মোট ৬টি কেন্দ্রে টিকা দেওয়া হবে।
কেন্দ্রে টিকা দিতে জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ নিয়ে যথাসময়ে উপস্থিত হয়ে কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা গ্রহন করা যাবে।
No comments:
Post a Comment
Don't forget to like comment and share