বাগেরহাটে আমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা; আটক ১
মেহেদি হাসান নয়ন
বাগেরহাট থেকে
বাগেরহাটের ফকিরহাটে কাঁচা আম দেয়ার লোভ দেখিয়ে ১২ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর ভাবী বাদী হয়ে রবিবার (১৭ এপ্রিল) রাতে একজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মডেল থানায় একটি মামলা করেন। মামলার একমাত্র আসামী উপজেলার ভবনা গ্রামের ইসলাম শেখ (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা মডেল থানাপুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান, গত শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ইসলাম শেখ ওই শিশুকে আম দেয়ার কথা বলে বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার দিলে সে পালিয়ে যায়।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আলিমুজ্জামান বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে।
মামলার আসামীকে আটক করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।

No comments:
Post a Comment
Don't forget to like comment and share