পবিত্র ওমরা হজ্ব পালনে মানবিক ডাক্তার ইকবাল হোসেনের সৌদি যাত্রা; দো’আ কামনা।
মো: শাহ জালাল প্রতিবেদক:
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নিমাতা লাকা ওয়ালমুল্ক লা শারি-কা লাক।
আজ ২০ এপ্রিল রোজ বুধবার বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামের ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন ওমরা হজ্বের জন্য সৌদি আরবে যাচ্ছেন।দুপুর ১২টায় কুমিল্লা নিজস্ব বাসভবন থেকে যাত্রা শুরু করেন।আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ এয়ারলাইন্সয়ের একটি ফ্লাইটে সৌদি আরবে পৌছে প্রথমে মক্কা ওমরা হজ্ব পালন শেষে মদিনা শরীফ জিয়ারত করবেন। ওমরা হজ্ব পালন করে ঈদের পরে দেশে ফিরবেন।
উল্লেখ্য, বরুড়ার মানবিক ডাক্তার ও নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। বহু সামাজিক সংগঠনের অভিভাবক।মানুষের সেবা করাই তার মূল লক্ষ।

No comments:
Post a Comment
Don't forget to like comment and share