কুমিল্লা বরুড়া দারুল ক্বিরাত মজিদিয়া চোওরী শাখায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিজেস্ব প্রতিবেদক: আজ ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) কুমিল্লা বরুড়া চোওরী দারুল কিরাত মজিদিয়া ফুলতলী শাখা কর্তৃক সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চোওরী সমাজ কল্যান যুব সংঘের সভাপতি মো: শাহ জালাল সুহেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মাওলানা মো: গাজী ইমাম হোসাইন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বেকী প্রবাসী ফোরামের উপদেষ্টা মো: শাহ জাহান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেকী প্রবাসী ফোরাম(স্বেচ্ছাসেবী) সংগঠন এর প্রতিষ্ঠাতা সাবেক সেনাসদস্য মো: শাহ জালাল,মাওলানা মো:ইসমাইল হোসেন সাহেম,মাওলানা মো: সৈয়দ মাহফুজুর রহমান,মাওলানা মো: দেলোয়ার হোসাইন-ইমাম চোওরী পশ্চিমপাড়া জামে মসজিদ,মো: হেয়ামত ইসলাম,মো: শাহাদাত হোসেন,বেকী প্রবাসী ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ গন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত বক্তাগন বলেন-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কুরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। তিনি আরও ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। কুরআনে কারীমের বিশুদ্ধ তিলাওতের জন্য কুরআন এবং হাদীসে নির্দেশ দেয়া হয়েছে। কেননা কুরআন তিলাওত শুদ্ধ না হলে ইসলামের অন্যতম স্তম্ভ নামাজও শুদ্ধ হয় না।
বক্তাগন আরো বলেন, কুরআন শিক্ষা প্রদানের ক্ষেত্রে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট চোওরী শাখা যে অগ্রণী ভূমিকা পালন করছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। সহীহ করে কুরআন শিক্ষা দেওয়ার জন্য কর্তৃপক্ষের মহতি উদ্যোগকে সাধুবাদ জানান এবং সকলের সহযোগিতা ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্বাবধানে কমিউনিটির ছেলে-মেয়েরা বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা গ্রহণ করবে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানটি আয়োজন করেন চোওরী সমাজ কল্যান যুব সংঘ।কোমলমতি আল কুরআনের ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
No comments:
Post a Comment
Don't forget to like comment and share