Thursday, April 28, 2022

বরুড়ায় আড্ডা প্রজন্ম উন্নয়ন সংঘের উদ্যোগে কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আড্ডা প্রজন্ম উন্নয়ন সংঘের উদ্যোগে কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রজন্ম ডেস্কঃ
আজ ২৬ রামাদান রোজ বৃহস্পতিবার আড্ডা প্রজন্ম উন্নয়ন সংঘের উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মোঃ সবুজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক আমান উল্লাহ আমান (Aman Ullah)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, আড্ডা দক্ষিণ পাড়ার কৃতি সন্তান মোঃ জসিম উদ্দিন (বিএসসি), সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজহার সুমন, সংগঠনের হিতৈষী সদস্য মোহাম্মদ মামুন, আলমগীর হোসেন প্রমুখ।
উক্ত প্রতিযোগিতায় বিচারক ছিলেন- হাফেজ ত্বহা (প্রধান বিচারক), হাফেজ মোঃ এনামুল ইলাম, মাওলানা ইব্রাহিম খলিল, জামাল হোসেন শাহজী।
বিজয়ীরা হলেন- গ্রুপঃ ক্বেরাত
১) আব্দুল্লাহ অহিদ, নুরুল কুরআন মাদ্রাসা, বরুড়া।
২) মো. মহিউদ্দিন, আড্ডা আল জামিয়াতুল আরাবিয়ান মাদ্রাসা।
৩) মো. গোলামুর রহমান, মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমড়াতলী।
৪) মো. রাফি, পিলগিরী মমতাজিয়া নূরানী মাদ্রাসা।
৫) মো. জিদনী ইসলাম, ফয়জানে মদিনা মডেল মাদ্রাসা।
গ্রুপঃ হামদ-নাত
১) মোঃ ইব্রাহিম খলিল, মারকাজুল কোরআন ওয়াস-সুন্নাহ, বাঘমারা।
২) মো. ইকবাল হোসেন, কৃষ্ণপুর দ্বীনিয়া মাদ্রাসা।
৩) মো. রবিউল হাছান, শাফিউল মুজনবিন, আড্ডা।
৪) মো. শাহেদুল ইসলাম, কৃষ্ণপুন দ্বীনিয়া মাদ্রাসা।
৫) মোঃ আবু নাঈম, মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমড়াতলী।
বিজয়ীদের
অভিনন্দন
উক্ত প্রতিযোগিতায় যারা সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share