বরুড়া শাকপুর ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড চট্টগ্রাম দরবারে আযম কমপ্লেক্স এর উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়
| ছবিঃ হেলাল উদ্দিন |
গতকাল ২৫ এপ্রিল সোমবার কুমিল্লা বরুড়া শাকপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে চট্টগ্রাম দরবারে আযম কমপ্লেক্স উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগত সকল আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানিয়ে দরবারে আযম কমপ্লেক্স এর বক্ত দৈনিক আশ্রয় প্রতিদিনের ক্রাইম রিপোর্টার মো: হেলাল উদ্দিন।এই সময় তিনি বলেন মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি,যার মূল দর্শন হলো আত্মসমর্পণ।ধৈর্য,সংযম, আত্মনিয়ন্ত্রণ,আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে।ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার হবে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দরবারে আযমের ভক্তবৃন্দ।আরো উপস্থিত ছিলেন মাষ্টার মো: জালাল উদ্দিন,মোঃ মকবুল মেম্বার,মুক্তিযুদ্ধা আব্দুল হাকিম,মাষ্টার সাইফুল ইসলাম,মো: বাপ্পি আহমদ,মোঃ আলী আহমদ ভূঁইয়া,মোঃ ফারুক হোসেন প্রবাসী,মোঃ খোকন মিয়া,চকিদার বাহার হোসেন,মোঃ শুকুর আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ইফতার ও দোয়া মাহফিলে আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ বিল্লাল হোসেন।
No comments:
Post a Comment
Don't forget to like comment and share