Saturday, April 23, 2022

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো: ইকবাল হোসেনের উদ্যোগে এতিমখানায় পবিত্র কোরআন শরীফ বিতরণ

ছবিঃ মোঃ শাহ জালাল
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো: ইকবাল হোসেনের উদ্যোগে এতিমখানায় পবিত্র কোরআন শরীফ বিতরণ।


নিজস্ব ডেস্ক:

কুমিল্লা উত্তর চর্ত্তার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো: ইকবাল হোসেনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) আল-জামিয়াতুল ইসলামিয়া ঝলম মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে ২৫ পিস পবিত্র কোরআন শরীফ প্রদান করেন মো: ইকবাল হোসেন।উনার অনুপস্থিতিতে বেকী প্রবাসী ফোরাম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সেনাসদস্য মো: শাহ জালাল অত্র মাদ্রাসার  মুহতামিম মাও: মো: আব্দুল জলিল সাহেবের হাতে পবিত্র কোরআন শরীফ গুলো উঠিয়ে দেন।এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম মাওলানা মো: আব্দুল জলিল বলেন, মো: ইকবাল হোসেন এতিমদের মাঝে পবিত্র কোরআন শরীফ দিয়েছেন।দো’আ করি আল্লাহপাক রাব্বুল আলামিন যেন তাকে কবুল করেন।পাশাপাশি সবাইকে ভালো কাজে এগিয়ে আসা,অসহায় মানুষের পাশে দাঁড়ানো এতিম মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share