Monday, May 23, 2022

হাতিয়ায় গাঁজাসহ এক যুবক আটক

হাতিয়ায় গাঁজাসহ এক যুবক আটক

মোঃ হানিফ উদ্দিন সাকিব (রিপোর্টার)

নোয়াখালীর দ্বীপ হাতিয়ায় ৩ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ( ২২ মে) বিকেলবেলা হাতিয়া উপজেলাধীন তমরদ্দি ইউনিয়নের সাহাব বাজার প্রকাশ হাইল্কা বাজার সংলগ্ন থেকে মোঃ রিপন (১৯) নামের এক যুবককে ৩ গ্রাম গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালত।

মোঃ রিপন (১৯) ৭ তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ বেজুগালিয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ রিপন (১৯) দীর্ঘদিন ধরে গাঁজা নিজেও ব্যবহার করছে এবং বাহিরে বিক্রি করে আসছে বলে অভিযোগ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজীদ বিন আখন্দ। এসময় তিনি জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিকেলবেলা তমরদ্দি ইউনিয়নের সাহাব বাজার প্রকাশ হাইল্কা বাজার সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩ গ্রাম গাঁজাসহ মোঃ রিপন (১৯) কে আটক করতে সক্ষম হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময় সহযোগিতা করেন,হাতিয়া থানা পুলিশসদস্যগণ।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share