মাওঃ আমিনুল ইসলাম ভুঁইয়াঃ কুমিল্লার বরুড়া উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ও সেবার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মে সকাল ১১টায় বরুড়া উপজেলা ভূমি অফিস মিলনায়তনে জাতীয় ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্বোধন উপলক্ষে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উপজেলা সহকারী কমিশনার ভূমি মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা, বিশেষ অতিথি ছিলেন সাবেক বরুড়া পৌরসভার মেয়র মোঃ বাহাদুরুজ্জামান বাহাদুর, এসময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস, সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, বরুড়া উপজেলা ভূমি অফিস কানুন গো রুই প্রু চাই মারমা,
নাজির মোঃ হারেস মিয়া, ইউনিয়ন ভূমি সহকারী পৌর তহশিলদার বাহারুল ইসলাম, আড্ডা ও আদ্রা ইউনিয়নের তহশিলদার সাজ্জাদ হোসেন, খোশবাস উত্তর ইউনিয়নের তহশিলদার মোঃ কবির হোসেন, পয়ালগাছার আবু তাহের,ঝলম ইউনিয়নের মোবারক সহ আরও অনেকেই
এসময় আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মাসুদ মজুমদার, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম,সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন সহ ইউনিয়ন ভূমি সহকারী তহশিলদাররা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন ভূমি অফিস সাধারণ মানুষের সেবার পাওয়ার স্থান বর্তমান সরকার এ সেবাকে ডিজিটাল সেবায় রুপান্তর করেছেন, সেবা গ্রহণ করতে কোন মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার জন্য বলেন। এর পূর্বে বর্তমান সহকারী কমিশনার ভূমি মীর রাশেদুজ্জামান রাশেদ এর সেবা মান নিয়ে বিভিন্ন এলাকা থেকে আগত সেবা গ্রহীতারা ভূয়সী প্রশংসা করেন। শেষে প্রধান অতিথি অতিথিদের নিয়ে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন।

No comments:
Post a Comment
Don't forget to like comment and share