Friday, June 3, 2022

বরুড়ায় শারদাঞ্জলি ফোরাম শাখার উদ্যোগে শ্রী শ্রী ফেনুয়া কালীমাতা মন্দির গীতা নিকেতনের শুভ উদ্বোধন

বরুড়ায় শারদাঞ্জলি ফোরাম শাখার উদ্যোগে শ্রী শ্রী ফেনুয়া কালীমাতা মন্দির গীতা নিকেতনের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ আজ (০৩জুন) শুক্রবার বিকালে শারদাঞ্জলি ফোরাম বরুড়া উপজেলা শাখার উদ্যোগে শ্রী শ্রী ফেনুয়া কালীমাতা মন্দির গীতা নিকেতন শুভ উদ্বোধন করেন।উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাবু দিলীপ কুমার সাহা,সহ সভাপতি শারদাঞ্জলি কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা শারদাঞ্জলি ফোরাম বরুড়া। বাবু তপন ভৌমিক,কোষাধক্ষ শারদাঞ্জলি ফোরাম বরুড়া উপজেলা শাখা।বাবু বিনয় ভূষন সাহা,সভাপতি শারদাঞ্জলি ফোরাম বরুড়া উপজেলা শাখা।মনজিত কুমার শীল,সহকারী পরিচালক বিএসএমএমইউ,ঢাকা।স্বপন দাস,উপদেষ্টা শারদাঞ্জলি ফোরাম বরুড়া উপজেলা শাখা।তাপস সরকার কর্মকর্তা বিসিআইসি,উপদেষ্টা শারদাঞ্জলি ফোরাম বরুড়া উপজেলা শাখা।বাবু রাজন বনিক,সাধারন সম্পাদক শারদাঞ্জলি ফোরাম বরুড়া উপজেলা শাখা।সুমন মজুমদার সহকারী ব্যবস্থাপক বাংলাদেশ সমরাস্ত্র কারখানা গাজীপুর সেনানিবাস।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা: বাসুদেব দাস।পরিচালনা করেন নির্মল দেবনাথ ও প্রাণ কৃষ্ণ দেবনাথ।

জানা গেছে,যারা সনাতন ধর্মকে হৃদয়ে লালন করে ধর্মান্ধকে দূরে ঠেলে মানবতার পাশাপাশি এখান থেকে হিন্দু শিক্ষার্থীরা গীতা ও ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।

শারদাঞ্জলি ফোরাম একটি সর্ম্পূণ অরাজনৈতিক সামাজিক এবং সনাতন ধর্মীয় সংগঠন।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share