Sunday, June 5, 2022

স্বেচ্ছাসেবী তাপস সরকারের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদন: আজ ৫ জুন (রবিবার) কুমিল্লা জেলা বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের বেকী গ্রামের একজন আদর্শ তরুন তাপস সরকারের জন্মদিন। তরুণ এই সেচ্ছাসেবীর জন্মদিনে ঘড়ির কাঁটায় যখন রাত্রি ১২:০০ টা

তখন থেকেই শুভাকাঙ্ক্ষী সহকর্মী এবং বন্ধুরা নানান রকম মেসেজ স্ট্যটাস সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানায়।
ছবিঃ মোঃ শাহ জালাল

সব সময় হাসি মুখে থাকা এবং মিশুক প্রকৃতির একজন প্রাণবন্ত মানুষ তাপস সরকার।তরুণ সেচ্ছাসেবীদের কাছে এক অনুপ্রেরণার নাম তাপস সরকার।বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ।

এই চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র তাপস সরকার তার যৌবনে কাটানো ক্যাম্পাস যতটা বৃহৎ তেমনি তার মন মানসিকতা ও বৃহৎ।চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা কাজ করেছেন শিক্ষার্থীর অধিকার ও অনধিকার নিয়ে ও ।বর্তমানে কর্মরত আছেন বিসিআইসি তে।বিসিআইসির এই কর্মকর্তা যখনেই ছুটি পান ছুটে আসেন নিজ এলাকায়।সেচ্ছায় করে থাকেন বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ।তিনি বেশ কিছু সেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছেন এবং নিরলস ভাবে মানবসেবা চালিয়ে যাচ্ছেন।

এর মধ্যে কয়েকটা সংগঠনে খুব এক্টিভলি কাজ করছেন এবং সে গুলোর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করে আসছেন।উল্লেখযোগ্য সংগঠন গুলো বেকী প্রবাসী ফোরাম(সেচ্ছাসেবী)সংগঠনের, উপদেষ্টা,কাজী ফাউন্ডেশন(গরিবের বন্ধু) সংগঠনের,প্রধান উপদেষ্টা,শারদাঞ্জলি ফোরাম বরুড়া উপজেলা শাখার,উপদেষ্টা, বরুড়া উপজেলা পূজা উদযাপন কমিটির-সদস্য এবং স্বেচ্ছায় নিয়মিত রক্তদান সহ বিভিন্ন সংগঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

এক প্রশ্নের জবাবে এই স্বেচ্ছাসেবী মানুষটি বরুড়া টোয়েন্টিফোর কে বলেন যারা আমার জন্মদিনে বিভিন্ন ভাবে উইশ করেছেন আমি সবার কাছে কৃতজ্ঞ।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে জীবনের শেষ সময়টা পযর্ন্ত মানুষের উপকার হয় এমন কাজ করে যেতে পারি।ভোগে নয় ত্যাগেই সুখ।সৃষ্টির সেবাই সর্বোত্তম ইবাদত।বিশেষ ভাবে ধন্যবাদ জানাই বেকী প্রবাসী ফোরাম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সেনাসদস্য মো: শাহ্ জালাল এবং কাজী ফাউন্ডেশন(গরীবের বন্ধু) সংগঠনের চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী কাজী সোহেল রানাকে।তাদের হাতে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন গুলোতে কাজ করতে পেরে সত্যিই আমি আনন্দিত।পাশাপাশি বরুড়া উপজেলার প্রত্যকটা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share