শেখ আশরাফুল ইসলাম
উঠোনে চাঁদের আলো-খোকা কোলে বাবার -মা বলে দেখাও না চাঁদটা খোকাকে এবার।
ঝোপঝাড়ে অন্ধকার -জোনাকি আলো নিয়ে পেতেছে তাদের সংসার।
ঝিঁঝি পোকার ডাক-মাথা ধরে তবুও হয় না কোন রাগ।
আকাশে বৃষ্টি শেষে বসেছে তিন রঙের মেলে-তিন রঙ কে সাজিয়ে রংধনু আকাশে করছে খেলা।
কদম ফুল সাজে;হলুদ রঙ তুলির মাঝে-মাঝারি সবুজ পাতা।
ঘাসের উপর শিশির পড়ে -পা মারিয়ে শিশুরা খেলে সকাল বেলা।
কুয়াশার চাদর -রোদ উঠলে কমে কদর;বুঝেছে সে ভালবাসার কতটা আদর।
No comments:
Post a Comment
Don't forget to like comment and share