Sunday, July 10, 2022

মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে

মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে

টিপু সুলতান || নিজস্ব প্রতিবেদকঃ
ছবিঃ টিপু সুলতান

গত ১০ জুলাই সকাল ০৮ ঘটিকায় মনোহরগঞ্জ উপজেলার মৈসাতুয়া ইউনিয়নের হাজিপুরা গ্রামের মজুমদার বাড়ির সংলগ্ন ঈদগা মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজ বিপুল উৎসব উদ্দীপনের মধ্যে দিয়ে ধর্ম প্রাণ মুসল্লীগণ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে ঈদুল আযহার নামাজ আদায় করেন। হাজিপুরা ঈদগা মাঠে শত শত মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সুষ্ঠু সুন্দর পরিবেশে শৃঙ্খলাবদ্ধভাবে ঈদের নামাজ আদায় করতে পেরে মুসল্লীগণ সন্তোষ প্রকাশ করেন। ধর্মপ্রাণ মুসল্লিগণ আরো বলেন আমরা প্রতিবছর দুইটি ঈদের জামাত অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য সহ প্রতিবছর আদায় করছি তাই আল্লাহর নিকট অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। মুসল্লিগন আরো বলেন এলাকার শত শত যুবক ছেলেরা অত্যন্ত উৎসবমুখর ভাবে এখানে ঈদের জামাত আদায় করতে পারায় ঈদগাহ পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান তারা আরো বলেন আমরা যাতে প্রতিবছর এভাবে ঈদের নামাজ আদায় করতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। ডাক্তার শাহাজান মজুমদার এর উদ্যোগে প্রতিষ্ঠিত হাজিপুরা ঈদগাহ ময়দানে প্রতিবছর ঈদের নামাজ বিপুল মুসল্লীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এই ঈদগাহ ময়দান প্রতিষ্ঠিত করতে স্থানীয় প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ চেয়ারম্যান মেম্বারগণ আন্তরিকভাবে সহযোগিতা করেন তাই ডাক্তার শাহাজান মজুমদার সকলকে ধন্যবাদ জানান।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share