Monday, July 11, 2022

বরুড়া বেকী প্রবাসী ফোরামের পক্ষ থেকে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে আজ

বেকী প্রবাসী ফোরাম(স্বেচ্ছাসেবী) সংগঠন এর পক্ষ থেকে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।

নিউজ ডেস্কঃ আজ ১১ জুলাই (সোমবার) বেকী মহব্বত আলী ঈদগাঁ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে বেকী প্রবাসী ফোরাম(স্বেচ্ছাসেবী) সংগঠন এর পক্ষ থেকে 

বেকী গ্রামের সামাজিক কাজ পরিচালনা কারি নবাগত কার্যনির্বাহী কমিটি ও গুণীজনদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসাহি,বেকী প্রবাসী ফোরাম স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মো: শাহ জাহানের সভাপতিত্বে।বেকী প্রবাসী ফোরাম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো: শাহ জালাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,বিসিআইসির কর্মকর্তা জনাব তাপস সরকার।প্রধানবক্তা ছিলেন কুমিল্লা মুন হসপিটালের সাবেক ইনডোর মেডিকেল অফিসার ও বরুড়া ফেয়ার হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: কামরুল হাসান মানিক।

বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাকের হোমনা শাখার ম্যানেজার ও বেকী প্রবাসী ফোরামের উপদেষ্টা মো: নুরুল আমিন তালুকদার।বাংলাদেশ সেনাবাহিনী থেকে সদ্য অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো: দেলোয়ার হোসেন,মুগগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মো: আলাউদ্দিন,ব্রাকের কর্মকর্তা মো: শাহ আলম,বিশিষ্ট ইলিকট্রিক ব্যবসাহি,বেকী প্রবাসী ফোরাম এর কার্যনির্বাহী সদস্য মো: মনির হোসেন এবং বেকী প্রবাসী ফোরামের তথ্যবিষয়ক সম্পাদক মো: গাজী সুহেল রানা প্রমুখ।


আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন মাও: মো: আলাউদ্দিন সহকারি শিক্ষক,মুগগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় আর ও বক্তব্য মাওলানা মো: দেলোয়ার হোসাইন, আরবী প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি,বরুড়া সুনিয়া আলীয়া মাদ্রাসা।গ্রাম সর্দার হাজী আব্দুস সোবহান,সদস্য হাজী আব্দুস সেলিম,সদস্য হাজী ইউনুস,সদস্য মিজানুর রহমান তালুকদার সহ আরো অনেকে।


অনুষ্ঠান শেষে গুণীজন ও বেকী সমাজ পরিচালনা কারি নবাগত কার্যনির্বাহী কমিটির সবাইকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share