বেকী সরকার বাড়ীর রত্নাগর্ভা সুনীতি সরকারের পরলোক গমন।
![]() |
| ছবিঃ শাহ জালাল |
মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল প্রায় ১০৪ বছর। মৃত্যুকালীন সময়ে তিনি ৫ ছেলে,মেয়ে ও অসংখ্য নাতী-নাতনী সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।এবং উনি ছিলেন রত্নাগর্ভা মা।উনার ৪ ছেলে,মেয়ের মধ্যে ৪ জন ঢাকা এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।বড় ছেলে বিজয় সরকার(এফসিএ) কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর কান্ট্রি ডিরেক্টর।২য় ছেলে বিনয় সরকার এপেক্স ফার্মা লিমিটেড এর জি,এম মার্কেটিং ও ফার্মাসিস্ট।৩য় ছেলে প্রণয় সরকার সহকারি অধ্যাপক,আগানগর ডিগ্রী কলেজ।৪র্থ ছেলে চঞ্চল সরকার সাবেক এডি বাংলাদেশ ব্যাংক বর্তমান কানাডা প্রবাসী।উনার নাতী ও নাতনীদের মধ্যে অসিম সরকার আছেন কুমিল্লা সিটি করপোরেশন অফিসে।আরেক নাতী রোহান সরকার এডমিন ক্যাডার নির্বাহী ম্যাজিস্ট্রেট (৩৮তম বিসিএস) ও এক নাতনী কুস্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন।
তার আত্মার শান্তির উদ্দেশ্যে এবং তার আশীর্বাদ কামনায় দান-ধ্যান ও অতিথিভোজন অনুষ্ঠান পরিবারের পক্ষ থেকে আজ সমবার অনুষ্টিত হয়।
এই অনুষ্টানে দলমত নির্বিশেষে অতিথি ভোজনে হাজার হাজার লোক অংশগ্রহন করেন এবং অনুষ্টান সুন্দরভাবে অনুষ্টিত হয়।
উল্লেখ্য যে বেকী সরকার বাড়ী বরুড়া উপজেলা সম্ভ্রান্ত হিন্দু বাড়ী।এই সরকার বাড়ীর বেশির ভাগেই উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী।

No comments:
Post a Comment
Don't forget to like comment and share