Thursday, July 21, 2022

বরুড়ায় মুজিব বর্ষ উপলক্ষে ১২৭ শতক জমি দান করলেন ইঞ্জিনিয়ার আতিকুর রহমান ও তোফাজ্জল আলী

বরুড়ায় মুজিব বর্ষ উপলক্ষে ১২৭ শতক জমি দান করলেন ইঞ্জিনিয়ার আতিকুর রহমান ও তোফাজ্জল আলী

আমিনুল ইসলামঃ

কুমিল্লার বরুড়া উপজেলা ভূমিহীন ও গৃহহীন পরিবার কে ঘর করে দেয়ার জন্য বরুড়া উপজেলা প্রশাসন কে ১২৭ শতক ভূমি জমি রেজিষ্ট্রেশন করে দান করেন স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট দানবীয় ইন্জিনিয়ার আতিকুর রহমান ও তার ভাই স্ট্যান্ডার্ড গ্রুপের পরিচালক তোফাজ্জল আলী।


মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন আশ্রয়াণ প্রকল্পের মাধ্যমে ঘর করে দেয়ার জন্য তাঁরা এ জমি দান করেন।

উপজেলার আড্ডা মৌজায় ১২৭ শতক ও ছোটতুলাগাঁও মৌজায় বাজারে ত্বহা ভিটির জন্য ৬ শতক জমি রেজিষ্ট্রেশন করে দেন।

২০ জুলাই ২২ ইং বিকেলে বরুড়ার সাংবাদিকদের সাথে ভুমিহীন ও গৃহহীন পরিবার কে ২১ জুন তৃতীয় ধাপে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ২৬ হাজার ৩ শ ৯০ টি ঘর উদ্বোধন করবেন। বরুড়া উপজেলা ৭৭ টি ঘর রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সদ্য বিদায়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মীর রাশেদুজ্জামান রাশেদ।

ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান ও তার ভাই তোফাজ্জল আলী ১২৭ শতক জমি উপজেলা প্রশাসন কে বুঝিয়ে দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

পর্যায় ক্রমে এ জমির উপর আশ্রয়াণ প্রকল্পের ঘর করা হবে বলে ধারণা করা হচ্ছে। ৮ জুলাই সোমবার ঢাকায় কমিশনের মাধ্যমে এ দলিল সম্পাদন করা হয়।

ইঞ্জিনিয়ার আতিকুর রহমান ও তোফাজ্জল আলী সাহেব কে তাকওয়া ফাউন্ডেশন বরুড়া উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় । এ ধরনের মানবিক কাজে সকলে এগিয়ে আসার আহ্বান জানান।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share