বরুড়ায় "রক্তঋণ''র উদ্যোগে বিদায়ী সহকারী কমিশনার(ভূমি) রাশেদুজ্জামান ও নবাগত সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান'র সংবর্ধনা অনুষ্ঠান
মোঃ শরীফ উদ্দিনঃ
![]() |
| ছবিঃ মোঃ শরীফ উদ্দিন |
কুমিল্লার বরুড়ায় বিদায়ী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাশেদুজ্জামান ও নবাগত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান'র বিদায় ও বরন অনুষ্ঠান।
গত ১৮ জুলাই সোমবার বিকাল ৩টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে রক্তঋণ সামাজিক সংগঠ
ন ও প্রবাসী ফোরামের ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি - দৈনিক করতোয়া ও দৈনিক সমাজকন্ঠ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা, বিশেষ অতিথি ছিলেন রক্তঋণ সামাজিক সংগঠনের উপদেষ্টা সদ্য পদোন্নতী প্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, রক্তঋণ সামাজিক সংগঠনের উপদেষ্টা সদস্য সাবেক জি এস ও ভিপি মোঃ সেলিম জাহাঙ্গীর, মোঃ মমিন উল্লাহ ভুইঁয়া, মোঃ মাহবুব আহমেদ, রক্তঋণ প্রবাসী ফোরামের সহ সভাপতি হাজী মোহাম্মদ মামুন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি গাজী কামরুল হাসান, সহ সভাপতি অসীম ভৌমিক, জাহিদুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হৃদয় ভৌমিক, এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ দপ্তর সম্পাদক তিথি মজুমদার, শিক্ষা বিষয়ক সম্পাদক পপি আক্তার লিজা, মহিলা বিষয়ক সম্পাদক তাফসিয়া হাসেম প্রান্তি, সহ মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার, সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বিগত দিনের রক্তঋণ সামাজিক সংগঠনের কার্যক্রম সম্পর্কে সবার সামনে উপস্থাপন করেন রক্তঋণ সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শরীফ উদ্দিন, প্রবাসী ফোরামের সহ সভাপতি হাজী মোহাম্মদ মামুন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হৃদয় ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
রক্তঋণ সামাজিক সংগঠনটি রক্তদানের পাশাপাশি বরুড়ায় বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ সহ সামাজিক কর্মকাণ্ডে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা।

No comments:
Post a Comment
Don't forget to like comment and share