Saturday, July 23, 2022

বরুড়া শাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

বিশাল শো-ডাউন এর আয়োজন করে শাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: সুলেমান মিয়া মেম্বার এর অংশগ্রহণ।

মো: শাহ জালালঃ

দীর্ঘদিন পর কুমিল্লা বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ত্রিবার্ষিক সম্মেলন আজ ২৩ জুলাই ২০২২ বিকাল ৩ঘটিকায় শাকপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।আর এ সম্মেলনে কমিটি গঠনকে ঘিরে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে খুশির আমেজ।


চোখের দৃষ্টির সীমানা যতদূর তার চেয়েও বেশি ছিল চেয়ারম্যান পদপ্রার্থী মো: সুলেমান মিয়া,মেম্বারের নেতৃত্বে আওয়ামী লীগসহ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের মোটরসাইকেল ও গাড়ী নিয়ে শো-ডাউন করে ত্রিবার্ষিক সম্মেলনে অংশগ্রহন করতে বেকী থেকে শাকপুর উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত শো-ডাউনের দৃশ্য দেখা যায়। 


ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য,রেল মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য,কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি,বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নাসিমুল আলম চৌধুরী(নজরুল)।তার আগমন এবং সম্মেলন সফল করতে বিশাল মাঠে হাজার হাজার মানুষ আছেন অপেক্ষারত।ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল ছাত্রনেতা,সাবেক এম,এল,এ এর নাতী,বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন লিংকন।উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক পৌর সভা ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আবুল কাশেম প্রমুখ।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share