Sunday, July 31, 2022

বরুড়ায় রক্তঋণ সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরুড়ায় রক্তঋণ সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবিঃ আমিনুল ইসলাম ভূঁইয়া

আমিনুল ইসলাম ভূঁইয়া || কুমিল্লা বরুড়ায় রক্তঋণ সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলচনা অনুষ্ঠিত হয়েছে । ৩১ জুলাই (রবিবার) বেলা তিন টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সংগঠনের সভাপতি মোঃ শরীফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উপ-পরিচালক ও সংগঠনের প্রতিষ্ঠাতা মাজহারুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ কামাল হোসেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম।এদিন বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা জেলা তরিক্বত ফেডারেশনের সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সংগঠনের উপদেষ্টা কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া, প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন , প্রবাসী ফোরামের সহ-সভাপতি হাজী মোঃ মামুন, প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম ভূঁইয়া, সাবেক অর্থ সম্পাদক পেয়ার আহমদ জনি, সংগঠনের সহ-সভাপতি আওলাদ হোসেন সিয়াম, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ।

No comments:

Post a Comment

Don't forget to like comment and share